| কবিতা | আমি আবার আসবো |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ভোর ০৬:৩৫ |
জানো? আমার তোমার উপর ভীষণ রাগ!
ছেড়ে চলে গেলে, এভাবে;
একটাবার ও বললে না আসো,
তাও আমি আবার আসবো।
এতো অপমান-লাঞ্ছনা সহ্য করেও আমি থাকতে চাই,
তোমার সাথে, যেভাবে;
আগে বসতাম, সেভাবে বসবো,
আমি আবার আসবো।
তুমি চলে যাওয়ার পর কেউ পাশে ছিলোনা আমার,
এমনটা পারলে কিভাবে..?
বললে না, একবারো কাছে আসো..?
তাও আমি আবার আসবো।
বললে না আমার হাতটি ধরে হাসো,
বললে না আমার পাশাপাশি বসো,
বললে না আমার কাছাকাছি এসো, তাও আমি আবার আসবো।
আমি আবার আসবো
তোমায় আবার ভালোবাসবো,
তোমার আবার কাছে আসবো।
তুমি তো দূরে ঠেলে দিয়েছিলে,
জানি এবারো দিবে,
কিন্তু তাতে কি?
তাও আমি আবার আসবো প্রিয়,
আমি আবার আসবো।