| কবিতা | অব্যাক্ত আকুঁতি |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ০৮ ডিসেম্বর; ২০২০ |
| উৎসর্গ | প্রিয়জনকে |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
আকাশের বুকে মায়াবী চাঁদ
একটু একটু করে লুকিয়ে যাচ্ছে,
নিঘুম রাত জেগে বসে আছি আমি একা।
ঘাসের ডগায় শিশির বিন্দু আলতাে নরম পায়ে ছুঁয়ে যেতাম ওপারটা!
বহুদিন হলাে, একসাথে হাটিঁনি!
কিছু পথ হােক না একসাথে হাটা,
খুব ইচ্ছে হয় নতুন করে পেতে৷
দেখা অনেকটা পথ হাটতে চাই একসাথে।
তোমার সাথে।