কবিতা দুনিয়াদারি হাজি
কবি মতিউর রহমান
সময় 2021
উৎসর্গ হাজিদের জন্য
লিখার স্থান কচুয়া ,সাতবেড়িয়া,ভাঙ্গড়, চন্দনেশ্বর,
সম্পৃক্ততা লোক দেখানো হজ্ব
Review This Poem

দুনিয়াদারি হাজী
মতিউর রহমান

অল্প দিনে নামাজ পড়ে
করতে গেছে হজ,
হিংসা ভরা মন এখনো
সারাদিন করে গজগজ।

টাকার বড়ত্বে হজ করে
হয়েছে বড়ো হাজী,
হিংস্র হৃদয় এখনো তার
হাজী নামে সে পাজি।

গরিবের দিকে আঙ্গুল উঁচিয়ে
রেখেছে তাদের রাশে,
হাজির নামে কলঙ্ক সে
অন্যের ক্ষতিতে হাসে।

হাজী নিজেই বড়ো হবে
অন্যের উপরে হবে রাজা,
হাজী হয়ে লাভ কি ওর
ও নামাজ করে কাযা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted