কবিতা আশা
কবি মানব রহমান
সময় ২৭ জানুয়ারি, ২০২১
লিখার স্থান সেগুনবাগিচা,ঢাকা
Review This Poem

আমি কত শত রাতের পর রাত পার করেছি
শুভ্র সকালের হিমেল হাওয়ায় নিজেকে দুলিয়েছি
তপ্ত রোদে নিজেকে পুরিয়েছি
শীতের তীব্রতাকে আলিংগন করেছি
শুধু মাত্র পরিবর্তনের আশায়
আমি অবহেলাকে শুকিয়েছি নিজ শরীরের
আঝরে ঝড়ে যাওয়া ঘামে
রক্তচক্ষুতে আপোষ মেনেছি
শুধুই পরিবর্তন আসবে বলে
আমি শোককে পাথর করে রেখেছি
আনন্দকে করেছি ম্লান
বেধেছি বোবা সুরে গান
কোন এক বিকেলে গলা ছেড়ে গাইবো বলে
শুধু মাত্র একটি পরিবর্তনের গান

guest
0 Comments
Newest
Oldest Most Voted