| কবিতা | আর এসো না |
| কবি | মামুনুর রহমান |
| কবিতার বিষয় | বিরহ |
আর এসো না, আমার হারানো উজ্জ্বল অপরিসীম গভীর হৃদয়ে;
নষ্ট স্বপ্নকে আর জাগিয়ে তোল না আপন অরণ্যেয়,
স্বপ্নে দেখি অপরূপ সৌন্দর্য আর লীলাভূমির রুপালিকথা;
যেখানে মুগ্ধতা থেকে অনেক বেশি জেগে উ’ঠে শব্দহীন
মর্মর ধ্বনি, অনুভূতির সকল পূর্ণতার হৃদয়ে,
বিস্ময়কর আমার শোকাবহ রচিত বাণী আপন সঙ্গীতের সুরে;
মর্মে নিস্তব্ধতার করুণ সুর বেজে উ’ঠে নিশ্চুপ ভাবনার শরীরে, আশ্চর্য
নির্জন-সোনালি সন্ধ্যায়, ভাবনার গভীরে, মেঘমালার
বিরামহীন অনন্ত আলোড়ন আমার অনুভূতির বিশাল জ্যোতির্ময়
সৌন্দর্যে;
শূন্যতাই যখন অনেক কিছু তাকেই নিয়েছি তীব্র বু’কে, অমল সুরে মৌনে,
ঘাসের শিশিরে, মাঘের হিমে, রৌদ্রজ্জ্বল দিনের মায়াবি সুরে;
জ্যোতির্ময় ঠোঁটে আমার স্নিগ্ধময় উল্লাস ঝ’রে পড়া ঠাণ্ডা
হাওয়ায়,
গ’লে প’ড়ে তীব্র জ্যোৎস্নায়, হারিয়ে যাওয়া অতীতের প্রিয় মুখগুলো
মনের গভীর থেকে; উর্বর ভূমিতে
আমার সকল অপূর্ব সৌন্দর্য বিস্ময়কর আলোয় মিশে গেছে
গভীর সম্পর্কের রূপান্তরিত শিল্পে, বিস্ময়কর আমার নিস্তদ্ধতা,
নির্মল-বিস্ময়ে গভীর শোকাবহবাণী ব’য়ে যায়
দিনের উজ্জ্বলতর আলোয়; শীতল আমার সকল মানবিক সম্পর্ক,
সীমাহীন সহনশীল অস্তিত্ব লুকিয়ে থাকে সর্বত্রে, নিস্তদ্ধতার নীল আলোয়,
জ্যোৎস্নায়, পবিত্র শিশিরে স্বপ্নের জ্যোতির্ময় রূপান্তরিত ছোঁয়ায়।