| কবিতা | বিয়ে-২ |
| কবি | মোঃ মামুন মিয়া |
| সময় | ৬ নভেম্বর,২০২০ |
| লিখার স্থান | নারায়ণগঞ্জ,ঢাকা |
শয্যা শায়িত তরবারির পাশে লাল গোলাপ এঁটে দিলেন
বয়স, সমাজ,আর কৌতূহল !
শয্যা শায়িত তরবারির ঘুম ভেঙ্গে, উলম্ব হয়ে দাড়াতেই,
গোলাপ কেঁটে তরবারি ধারালো করলেন!
তবুও গোলাপের বিশ্বাস;
তরবারি তাকে সামলাবেন,রক্ষা করবেন।
এই ভেবেই এই নিয়েই সাজালো সংসার।