কবিতা পোকা মাকড়ের উৎসব
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

এই অধ্যুষিত দেহ শত সহস্র সংখ্যা বিনির্মাণ
এই প্রাণ মন উর্বরিত লক্ষ আদপে , তপে বৈভবে
কোটি ভস্ম হতে , পুড়ে পুড়ে তামাম জীবন
আঘাতে আঘাতে প্রাগ যুগ পাথর সমান
ছাঁচ ঢালা ময়ামের মত যতটুক উপকন্ঠ তার
প্রত্যাশিত হৃদয়ে মননে ,ততটুকই ঠিক
এ শুধু জৈব নয় মধ্যে আছে শ্যামলিমা
শষ্যক্ষেত, সিঁথি ভাঙা আলপথ সবুজাভ কচি শষ্যদানা
খঞ্জনা দোল দেয় , অগাধ গভীর !
এরও পরে প্রপাতের সারি দুলে চলা ছন্দে বিভোর
দৈনন্দিন যাপনের স্তব , হেলে দুলে যেথায় সেথায়
পশ্চাতে তার একরাশ উপদ্রব এসে জমে
সান্ধ্য বাসরে মাকড়েরও মতিভ্রম নিতে চায়
দুর্বহ শরীর ,
দলে দলে নির্ঘুম প্রপাতের পথে খামচে,খুবলে
নেবে বুঝি সাহিত্যের ষষ্ঠ ক্যটালগ ।
ফাটা পলেস্তারা ভগ্ন দেয়ালে রাশি রাশি দলে দলে সর্বভূখ
পরিখা ডিঙালো , এইবুঝি জড়ো হবে মগজ দখলে !

রসনায় কামান্ধ মেখে পেতে চায় সব কেড়েকুড়ে
জৈব অজৈব উদ্ভিন্ন প্রাণের মহড়া , ধ্বস নামে
ফিকে হয় উচ্ছল জীয়ন !

guest
0 Comments
Newest
Oldest Most Voted