| কবিতা | সবুজ মিনার ঐ যেখানে |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | ১৪ আগস্ট ২০২০ |
| সম্পৃক্ততা | মদিনার সবুজ মিনারে মনের টান |
| কবিতার বিষয় | অন্যান্য |
সবুজ মিনার ঐ যেখানে, ঐ পাশে রাওদ্বা,
গিলাফ ঢাকা প্রিয়নাবী, দেখতে মনরে যা।
মন বলেছে দেখতে যাবে সোনার মাদিনা,
নাই পকেটে টাকাকড়ি, তাইরে সাজি না।
নাবীজী গো, দেখছ আমার বাংলাদেশে ঘর,
আমার কপাল হয়ত পোড়া, এ দেশে কবর।
সবর ধরেই রইলাম বসেই, যেতে পারি না!
ও নাবীজী, দাওগো দাওয়াত নূরের মাদিনা।
কত মানুষ কা'বা দেখে, আমার ভাগ্য পুড়ে,
কা'বা ছুঁয়ে যায় মাদিনা, আমিতো খুব দূরে।
যাবার লাগি রাওদ্বাপাকে, যায় ফেটে সিনা,
মুজদালিফা, আরাফা ও দেখতে চাই মিনা।
রচনা: ১৪ আগস্ট ২০২০