কবিতা স্বপ্ন মেয়ে
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

তোমার অযাচিত স্বপ্ন নিয়েই
আমার আমি,
তোমার ভাবনা দেশের সুখের প্রহর
অনেক দামি ।

আমার ভালোবাসা তোমায় ঘিরে
আকাশ জুড়ে,
আমি তোমার মাঝেই সুখ খুঁজেছি
দুঃখের ভিড়ে ।

তোমার কথার মালা বৃষ্টি ঝরায়
আমার বুকে,
আমি তোমার প্রেমে পাগলপারা
কল্পলোকে ।

আমার সবটা জুড়েই তুমি আছো
স্বপ্ন হয়ে,
আমি ভুল করিনি এই জীবনে
তোমায় চেয়ে ।

আমি সত্যি ভীষণ বাঁধনহারা
তোমায় পেয়ে,
তোমায় আগলে রেখে বাসবো ভালো
স্বপ্ন মেয়ে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted