কবিতা বৃষ্টি বনলতা
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

বৃষ্টি বনলতা,
অরণ্যের নিঃসীম অন্ধকারের মাঝেও
অদ্ভুত আলোকতা ।
বৃষ্টি বনলতা,
পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসা
অবাধ সজীবতা ।
বৃষ্টি বনলতা,
ইট পাথরের নগরীতে তার
শান্ত নীরবতা ।
বৃষ্টি বনলতা,
আকাশের বুক চিরে তার
অন্তহীন বিশালতা ।
বৃষ্টি বনলতা,
সাগরের নোনা জলে তার
অগাধ গভীরতা ।
বৃষ্টি বনলতা,
আশা নিরাশার মাঝেও এক
অপার্থিব পূর্ণতা ।
বৃষ্টি বনলতা,
সৌন্দর্যের আপন মহিমায়
কবির সৃষ্টির উদ্দামতা ।
বৃষ্টি বনলতা,
স্বপ্ন ঘেরা ভালবাসায়
সীমাহীন কঠিন বাস্তবতা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted