কবিতা প্রচ্ছদ
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

গল্পটা নিটোল এক প্রেমের,
প্রচ্ছদটা ভালোবাসার ।
তোমার কাছ থেকে পাওয়া
অবিরাম অনুভূতি আর
সবকটা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো,
গল্পের প্রতিটি পরিচ্ছেদ ।
প্রথম যেদিন চোখের মায়ায় বেঁধেছিলে
তখনই বের হয় প্রথম সংকলন ।
গল্পের শুরুটা কোন এক সকালে
যেদিন মেঘলা দিনে বিষণ্ণ হয়ে থাকা মনে
তোমার আচমকা আগমন ঘটেছিল ।
মনের দরজাটা খোলা ছিল তোমার জন্যই
তাইতো তোমার প্রেমের বান সামাল দিতে,
পেতে হলনা কোন ধরনের বেগ ।
আবেগের শিকড় খুঁজে পেয়েছিলো
বহুল আকাঙ্খিত একটু জল ।
ভাসমান আমার আমিকে
করে নিলে একান্তই তোমার ।
জলন্ত কাঠগুলোকে নিমিষেই
স্নান করিয়ে দিলে,
তোমার মায়াবি মেঘ জলে ।
তারপর থেকেই তো আমি হলাম
প্রেমার্দ্র এক ডিঙ্গি নৌকা ।
আর তুমি হলে,
স্রোতস্বিনী নদী ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted