কবিতা তোমারজন্য
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

তোমার জন্য জ্যোৎস্না বিলাস
সুখেরসমাপ্তি,
তোমার জন্য ভাবনা উদাস
কাটাই রাত্রি ।
তোমার জন্য ভালোবাসার
লাগিয়ে দিলাম পাল,
তোমার জন্য অন্তরালে
স্বপ্নের আকাল ।
তোমার জন্য সদ্য ফোঁটা
গোলাপ-বেলির দল,
তোমার জন্য ভালোলাগা
ভালোবাসি চল্ ।
তোমার জন্য রংধনু আর
উদাস করা দৃষ্টি,
তোমার জন্য প্রেমিক কবি
কাব্য করে সৃষ্টি ।
তোমার জন্য রোদ সরিয়ে
বৃষ্টি নামায় ঢল,
তোমার জন্য খরার মাঝেও
অনেকখানি জল ।
তোমার জন্য সাগর জলের
অগাধ গভীরতা,
তোমার জন্য দূর পাহাড়ে
শান্ত সজীবতা ।
তোমার জন্য আগ্নেয়গিরি
ছড়ায় অগ্ন্যুৎপাত,
তোমার জন্য বাড়িয়ে দেয়া
আমার দুটি হাত ।
তোমার জন্য নীল আকাশে
পাখির উড়াউড়ি,
তোমার জন্য নাটাই হাতে
উড়িয়ে দেয়া ঘুরি ।
তোমার জন্য সূর্য উঠা
সন্ধ্যা তারার খেলা,
তোমার জন্য প্রেম নদীতে
ভাসাই প্রেমের ভেলা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted