কবিতা অনাকাঙ্খিত জীবন
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

দুঃখের মখমলে সাজানো জীবনটা
হতে পারতো কোন এক চাঁদের শহর ।
হয়তো এই বিরহী নদীটা আর কখনোই
স্রোতে স্রোতে কান্নার বহর না সাজিয়ে,
পাল তোলা ডিঙ্গি নৌকো হয়ে
ভেসে বেড়াত অনেকটা পথ ।
অনন্ত আকাশে মেঘ হয়ে থেকে
কিছুটা সময় পর বৃষ্টি যে নামবেই,
তাতো সবারই জানা ।
কিন্তু তা কেবল স্বপ্নতেই মানিয়ে গেল ।
মেঘের কালো সরিয়ে সূর্যদেবতা
উঁকি দিতে গিয়েও পারলো না ।
পারলো না আলোকিত করে দিতে
বিষণ্ণ সেই জীবনটাকে ।
ঠিক যেভাবে মনাকাশের মহুয়া বনে
উড়নচণ্ডী সময় থমকে থাকে,
ঠিক সেভাবে ঠাই দাঁড়িয়ে
একটা অনাকাঙ্খিত জীবন ।
আর সে জীবনটা আমারই ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted