ভালো থাকা কোন দীর্ঘমেয়াদী সুখ নয়,
সিউলের রাস্তায় যখন শরতে চেরি ব্লসম ফোটে
গাছের শাখায় অথবা
মাটিতে বিছানো ফুলের বিছানার মতো,
মখমলি পাপড়ি। সেটা হোক সাদা কিংবা গোলাপি।
আহা ক্ষনশ্বর তবুও
কিন্তু সুন্দর।
তার মানে আপনি ভালো আছেন।
তারপর আবারও আমরা সেখানে গেলাম।
হাতের দস্তানা ফুড়ে ও তীব্র শীত যখন আলপিন মতো খোচায় তোমার শুভ্র তুষারের মতো ফর্সা আংগুল,
মুখের উলংগ চিবুক কিংবা,
মোজার ভিতর পায়ের পাতায়।
যা প্রায়শই অনুভূতি হীন, নিসাড় হয়ে লেগে আছে শরীরের কাঠামোর ভিতর।
পুরো চেরী ব্লসম কিংবা আজালিয়া তখন তুষারের আস্তরনের ভিতর কোন ভাবে বেচে আছে।
অপেক্ষা করছে শরতের কিংবা প্রাথনায় অতীব মগ্ন গ্রীষ্মের।
তার মানে চেরী ব্লসম বা আজালিয়া ভালো নেই।
সেও জানে ভালো থাকা কোন দীর্ঘমেয়াদী সুখ নয়।
আবারও শরত আসে,
ঠিক আমার মতো সুখী হয়।
চেরী ব্লসম হাতে নিয়ে হাটু গেড়ে,
তুমি ও সেভাবেই সেদিন ভালোবাসি বলেছিলে।
@latifur
28.9.25