কবিতা অবিশ্বাস
কবি লতিফুর রহমান প্রামানিক
উৎসর্গ তোমাকে
সম্পৃক্ততা অনুভব
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ

অন্যকোথাও এক সময় হারানোর ইচ্ছের ভ্রুন বিনষ্ট হয়।
কিন্তু অবিশ্বাস? বা সন্দেহের বিষাক্ত বীজ তখনো শস্যের মতো অংকুরের লোভ জাগিয়ে তোলে অফুরান।
হয়তো ভাবছো, দূরে কোথাও, অন্য কারো অনামিকা ছুঁয়ে নক্ষত্রের মতো অদৃশ্য হয়েছি কিংবা মেতেছি তৃপ্ত আলিংগনে?
আমাকে আলবত বিক্ষত করছো সন্দেহের যাদুমন্ত্রে সারাক্ষণ।
কষ্ট পাও?  সন্দেহ করে?
যেভাবে আমি ও।
দূর আমরা অবিশ্বাসী পুরোদস্তুর।
এই টানাপোড়েন উপ্যাখান। আমরা এটাকেই প্রেম বলে থাকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted