কবিতা উত্তরীয়
কবি লক্ষ্মীকান্ত মণ্ডল
5/5 - (1 vote)

ফিরে আসার মধ্যেও অগাধ ফাটল কিংবা ঘাড়ের পিছনে নিশ্বাস , মৃত ঝাউগাছের পাতায় সোঁ সোঁ আওয়াজের আকাশ ও জলের দিগন্ত ; হৃদয়
ব্লাউজ থেকে শায়ার দুরত্বে কোন ঋতু নেই , ভাঁজ গভীর করে সূর্যাস্ত আর কয়েকটা বার্ষিক গতি ; ঠায় দাঁড়িয়ে থাকে সাদা বক
তরঙ্গের উপর কব্জির যন্ত্রনা রেখে জল মাপতে চাই দিঘির , তল খুঁজতে খুঁজতে কয়েকটা ব্রহ্মযুদ্ধ শুরু হয়ে যায় – তখন হন্যে ইথারীয় শীতাতপ

guest
0 Comments
Newest
Oldest Most Voted