কবিতা অভ্যেস
কবি লাবিবা ইরম
লিখার স্থান খুলনা
কবিতার বিষয় বিরহ, রূপক
Review This Poem

আমার অভিমানগুলো ক্লান্ত হয়ে
তোমার দরজায় ঝরে পড়ে।
দুঃখগুলো ডানা ঝাপটায় অবহেলার খাঁচায়।
তোমার প্রতিনিয়ত আঘাতে ক্ষতবিক্ষত আমার ভালোবাসা আর চলার শক্তি পায় না।
তবুও সে মুক্তি চায় না।
অভিমানগুলোর অভ্যেস হয়ে গেছে, তোমার দরজায় পড়ে থাকার,
দুঃখগুলো ডান ঝাপটিয়েই ঢলে পড়ে ঘুমের ঘোরে।
ভালোবাসা আঘাত পেয়েই অভ্যস্ত, আঘাত না পেলেই ইতস্তত করে।
কষ্টও পায়, আবার মুক্তিও চায় না।
কি এক অদ্ভুত ‘তোমার’ মায়ায় আটকেছি।
না পারছি ছাড়তে, না পারছি ধরতে।
না তুমি আমায় ছাড়ছো, না ধরছো।
অথচ,
সবকিছুর মাঝে, আমার ‘আমি’টাই নাই হয়ে যাচ্ছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted