কবিতা বৃষ্টি ভেজা মন
কবি কাজী শামিম শাহরিয়ার ইসলাম
সময় ৮ই আগস্ট,২০২১, বিকাল
লিখার স্থান দত্তপাড়া গ্রাম, আশুলিয়া, ঢাকা
4.5/5 - (2 votes)

কেঁদে যাচ্ছে আকাশ অঝোরে,
আমি একা জানালার পাশে বসে,
চোখটা বারবার মোবাইলের দিকে,
বসছে না মন কিছুতেই কাজে,
আসছে না কোন কল বা মেসেজ।

বৃষ্টি ভেজা এই মন তোমাকে খুঁজে সারাক্ষণ,
অভিমানী আকাশটা যে মুষল ধারায় কাঁদে।
তোমার মায়ায় বুকের ভেতর দুঃখের বাঁশি বাজে,
কষ্ট জমে ক্ষত আমার বৃষ্টি ভেজা মনে।

মাঝে মাঝে প্রকৃতিতে সত্যিই বরশা নামে
জানালার পাশে টিনের চালাঘর,
ঝমঝম শব্দে বেদনার সুর তুলে।
বৃষ্টি নামে যখন বেশি জোরে,
তোমায় তখন ভীষণ মনে পরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted