কবিতা বুকের জমা হাহাকার
কবি কাজী শামিম শাহরিয়ার ইসলাম
সময় ৮ই আগস্ট,২০২১, বিকাল
লিখার স্থান দত্তপাড়া গ্রাম, আশুলিয়া, ঢাকা
5/5 - (1 vote)

মেঘ জমেছে ওই আকাশের কোন,
এই বুকে দুঃখ জমেছে তোমার কারণে।
স্মৃতিগুলো মনে পড়ে যখন,
বুকের ভেতর শুধুই হাহাকার করে তখন।
যেন কাঁপতে থাকে আসমান মেঘের গর্জনে।

কেউ তোমার মত বাসে নি ভালো,
কেউ ছোঁয় নি বুকের ব্যথা।
তুমিই ছিলে প্রথম আমার,
দিয়ে তোমার মুখের কথা।

আমার আবেগ গুলি সব এলোমেলো,
হে সবাই শুনো কোথায় গেলে পাই বল।
অনুরোধ করি মোরে করিও না উপহাস,
আমাকে বলিও না দেব দাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted