কবিতা কফি শপে প্রথম দেখা
কবি কাজী শামিম শাহরিয়ার ইসলাম
5/5 - (1 vote)

কফিটা শেষ হল মাত্র উষ্ণ শেষ চুমুকে
তুমি তাকিয়ে দেখছিলে আমার ঠোঁট দুটি।
তোমার হাতে ছিল পেয়ালা দিচ্ছিলে চুমুক
আমি ভাবছিলাম আর দেখছিলাম তোমার ঠোঁট দুটি।
বিকেলের এই সময় এক সাথে আমরা প্রতিদিন আসি এই কফিশপে
মনে আছে সেই প্রথম দেখা এখানেই হয়েছিল তোমাতে আমাতে।
তুমিও সেদিন একই ভাবে খাচ্ছিলে চুমুকে
ভিড়ের ভেতর একটি সিট ফাঁকা ছিল তোমার সামনে।
বসতে গেলে ভুলে গেলাম কি অর্ডার করব তোমাকে দেখে
হঠাৎ তাকিয়ে দেখি তুমি যেন সিট থেকে উঠে চলে গেলে।
আমি তখনো তাকিয়ে আছি সেই পথ চেয়ে।

বিকেলের এই সময় তোমায় দারুণ লাগছিল বাইরে রোদে
একি ফোনটা ফেলে গেলে যে
দৌড়ে বাইরে গেলাম আমি তোমার ফোন দেব ফিরিয়ে।
ওদিকে তুমি তখন বাসের জানালা দিয়ে দেখছিলে।

সেদিন হল কফি পান নিয়ে আসলাম বাসায় ফোন
রাতে তুমি কল দিয়ে চাইলে ফেলে আসা ফোন
আর আমি ফোনের বদলে চাইলাম তোমার মন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted