কবিতা স্বপ্ন
কবি কৌশিক মজুমদার শুভ
Review This Poem

ঘুমে সওয়ার হয়ে দেখি কুয়াশার ভিতর দিয়ে চলে যাচ্ছে রেলগাড়ি- ঝিকঝিকঝিকঝিকঝিকঝিকঝিকঝিক,
এইভাবে অনেকক্ষণ, তারপর আবার ক্রমশ
ঝিকঝিকঝিকঝিকঝিকঝিকঝিক,
তারপরেও তাই-
আমি অথবা আমরা যারাই যাত্রী চেয়ে আছি শেষের দিকে,
অথচ সামনে কুয়াশা- এবং আবার অবিরাম ঝিকঝিকঝিকঝিকঝিকঝিকঝিক,
ভাবছিলাম এই বুঝি থামে, এই বুঝি শেষ দ্যাখা যায়,
এইভাবে ঝিকঝিকঝিকঝিকঝিক করে ক্রমশ মনে হয় গাড়ির গতি কমে আসে,
আমরা এবার মনে হয় দেখতে পাবো শেষ-
অথচ তখনই ঘুমটি ভেঙে যায় ও আমি অথবা আমরা যাইহোক জেগে উঠি-
আবার পরদিন ঝিকঝিকঝিকঝিকঝিকঝিক-
আর এইভাবে আমাদের স্বপ্ন ব্যাপারটা আগাগোড়া বুঝে ওঠা হয় না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted