বাংলা কবিতা, নূরুজ্জামান কবিতা, কবি কাজী সাদমান আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা নূরুজ্জামান
কবি কাজী সাদমান আহমেদ
সময় ২০১৯
লিখার স্থান মিরপুর,ঢাকা
5/5 - (1 vote)

দন্ড প্রাপ্ত আসামির জীবন টা কেমন?
তারা কি স্বপ্ন দেখে? রাতে আমাদের মত ঘুমোয়?
নাকি মৃত্যু ভয় তাদেরকে ঘুমোতে দেয়না,
নাকি মৃত্যু নিশ্চিত জেনেও শান্তি ঘুম ঘুমোয়?

আচ্ছা শেষ গোসল টা কেমন?
শেষ গোসল কি তাদের প্রশান্তি দেয়?
নাকি মনে ভয় সঞ্চার করে?
ভাবতেও অবাক লাগে।

কনডেম সেল,কি অদ্ভুত নাম!
বিমোহিত এক ঘর, সদর কোঠা বাদে তার নেই কিছু
এটা নাকি আবার মৃত্যু স্মরণ করিয়ে দেয়
মৃতের মনে কি সে ভয় সঞ্চার করা যায়?

শেষ বার নাকি এক প্রার্থনা পর্ব চলে,
কি বলে তারা মনে মনে?
আত্মিক মুক্তি নাকি পাপের প্রায়শ্চিত্ত
কোনটির দিকে অগ্রসর হয়ে চলা?

১১:৫৯,নতুন দিনের শুরু
আর সেই নোংরা আজমতের দিন শেষ।

আজোও বাজবেনা কোন আনন্দ ধ্বনি,
শুধু এক সাইরেন বাজবে,
কোনো বরফ গাড়িতে
আর হয়তো এই সাদাকালো নগরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted