কবিতা হারিয়ে গেছে
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩

এই যে দাদা ভাই এরা শুনছেন ?
জ্বী বলেন
আমি হারিয়ে ফেলেছি একজনকে
আপনারা কি দেখেছেন তাকে ?
কি নাম তার ?
বিবেক ৷
বিবেক !
হ্যাঁ বিবেক,
আসলে অনেক দিন হলো দেখিনা তাকে
এই আসলাম একটু আপনাদের শহরে
তাই ভাবলাম খোঁজ নিয়ে যাই কেমন আছে ৷
তাকে অনেক খোঁজাখুজি করলাম
সরু গোলি শহর বন্দর সব খুঁজলাম
কিন্তু কোথাও তাকে দেখতে না পেলাম
দাদা ভাই আপনারা কি দেখেছেন তাকে
এক পৃথিবী মুখোশের ভীরে যদি কভু দেখা মিলে
প্লিজ একটু বলবেন ওর ভাই মনুষত্বও মারা গেছে ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted