| কবিতা | হারিয়ে গেছি |
| কবি | কাজী জুবেরী মোস্তাক |
| লিখার স্থান | নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩 |
আমি হারিয়ে ফেলেছি নিজেকে
হারিয়ে গেছি রং মাখা এই শহরের উঠোন থেকে
গ্রামের মেঠোপথেও হন্যে হয়ে খুঁজেছি নিজেকে
মুখোশের এই মিছিলে হারিয়ে ফেলেছি নিজেকে
আমি হারিয়ে গেছি নিজের থেকে
চায়ের আড্ডা গানের আসরেও পাইনা নিজেকে
আমি হারিয়ে গেছি এই আমিত্বটার মাঝে থেকে
মুখোশের ভীরে আজ আমি হারিয়েছি নিজেকে।
আমি হারিয়ে যাচ্ছি ব্রহ্মাণ্ড থেকে
মনুষত্ব্যহীন ব্রহ্মাণ্ডে বড় অচেনা লাগে নিজেকে
আমি হারিয়ে ফেলেছি আমার নিজস্ব সত্বাটাকে
অমানুষ এর ভীড়ে মনুষ্যত্বও হারিয়েছি আজকে ।
আমি হারিয়ে যাচ্ছি মানুষের থেকে
মাথা নিচু করে চলে চলে শিঁড়দ্বারা গেছে বেঁকে
তবু আমি দৃঢ় প্রত্যয়ী ঘুরে দাঁড়াবো আজ থেকে
মুখোশের মিছিলে মানুষ করে তুলবো নিজেকে ।