কবিতা মানবতাই ধর্ম
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩

আমি বুঝিনা বুঝতে চাইনা রাজতন্ত্র কি

কিম্বা প্রজাতন্ত্রের ইতিহাস আছে কি ?

নয়তো গনতন্ত্রের মূলমন্ত্রটাই বা কি ?

কিম্বা সমাজতন্ত্রেরই বা কি মানে ?

আমি শুধু বুঝি আমি ভুখা আর ক্ষুধার্ত,

আমি বুঝিনা কি আমার ধর্ম আর কি বর্ণ

একফোঁটা নাপাক পানিতে অামার জন্ম

এই পানির কি জাত আছে রইলো প্রশ্ন ?

একটা পৃথিবী যার একটাই মাত্র আকাশ

সে আকাশেও আজ ভাগ হচ্ছে বাতাস

বাতাসেও আজ আর্তনাদ আর দীর্ঘশ্বাস ৷

সীমান্তে,সীমান্তে কাঁটাতারের বেড়া চাইনা

চাই চিরশান্তির একটা নিরাপদ আস্থানা,

ওমুক তোমুক কোন তন্ত্র-ই থাকবেনা

থাকবেনা কোন ক্ষুধার্ত কিম্বা ঘরহারা ,

আমি বুঝি আমি মানুষ আর এটাই ধর্ম ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted