বাংলা কবিতা, প্রত্যাশা কবিতা, কবি কাজী জুবেরী মোস্তাক | কবিতা অঞ্চল
কবিতা প্রত্যাশা
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩

এ দেশে আজ নির্লজ্জতা বিপদসীমার উপর দিয়ে বইছে,
তাইতো আজ নেতারা নির্লজ্জের মতো দিব্যি বেঁচে আছে ;
প্রেস আর মিডিয়ার সামনে দিব্যি মিথ্যা বুলির খই ফুটছে ।

এ দেশের প্রতিটা শহর-গ্রামাঞ্চল আজকে নষ্টদের দখলে ,
মাদকের ভয়াবহতাও আজকে যেন মহামারীর পূর্ণ দখলে
তবু ওরা নির্লজ্জের মতো উন্নয়নের মিথ্যা গাল গল্প বলে চলে।

এই দেশে আজ সন্ত্রাস আর দূর্নীতি মাদকের মতো ধেয়েই চলেছে
লাগাম টানার কথা ছিল যাদের তারা আজ উল্টো পথে চলছে
তবু কিছু মানুষ সুন্দর আগামীর জন্য ঠিকই লড়াই করে চলেছে।

এই দেশটা আজকে চোর বদমাশ আর লুটেরাদের অভয়াশ্রম
সৎ, আদর্শবান, প্রতিবাদী, সজ্জন ব্যক্তি আজকে নেহায়েতই কম
সেই সংখ্যালঘু একদিন ঠিকই গর্জে উঠবে দেখাবে
তাদের দম ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted