| কবিতা | কিংবদন্তী |
| কবি | কাজী জুবেরী মোস্তাক |
| লিখার স্থান | নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩 |
পৃষ্ঠাগুলো সব বিলীন হয়ে যাবে ;
চিঠিগুলো সবই ছিঁড়ে ছুটে যাবে ;
শব্দগুলোও সব মুছে ফেলা হবে ;
কিন্তু ইতিহাসের সারমর্ম থাকবে ;
আশাগুলোও সব চূর্ণ বিচূর্ণ হবে ;
রাস্তাগুলোও অবরুদ্ধ হয়ে যাবে ;
তখন কিংবদন্তী বেরিয়ে আসবে ;
আলোকিত হতে সাহায্য করবে ;
যখন প্রদীপটা নিভু নিভু করবে ।