কবিতা আমিই সেই বাসিন্দা
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩

এই নষ্ট শহরের আমিই একমাত্র নষ্ট বাসিন্দা ,

নষ্ট এই শহর জুড়ে শুধুই ভেলকি আর ধান্দা

নষ্ট এ সমাজের জন্য দায়ী আমিই সেই বান্দা ৷

দিনের কপাল বেয়ে গড়িয়ে পরে ব্যস্ততার ঘাম ,

কেউ চাকরি খোঁজে হন্যে অথচ বিধি তার বাম

কেউবা আবার সফল করে দুই আঙ্গুলের কাম ৷

আজ এ সমাজ নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এ শহর ,

এখানে অন্যায় করেও অন্যায়কারীই পায় পার

অথচ নিরপরাধীর কাঁধে মিথ্যে যতো দায়ভার ৷

আজ এই শহর নষ্ট , নষ্ট সমাজ , নষ্ট এ জনপদ ,

রুখে দেওয়ার শপথ নিয়েও ভেঙেছি সে শপথ

নিজেই আজকে বন্ধ করেছি নিজের চলার পথ ৷

রাতের শরীর বেয়ে হামাগুড়ি খেলে নষ্ট নারীরা ,

নষ্ট নারীই ঢেঁকে রেখেছে আমার নষ্ট চরিত্রটাও

অথচ দিনের আলোয় অপবাদ দেই নষ্টা কুলটা ৷

নষ্ট এই শহরের বুকে আমি'ই সেই নষ্ট বাসিন্দা ,

যে সব সু-পথ ই আটকেছি সফল করতে ধান্দা

নষ্ট সে শহরের জন্য আমি'ই কাঁদি মিছে কান্না ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted