| কবিতা | একটি চিঠি! |
| কবি | কাসাফাদ্দৌজা নোমান |
| কাব্যগ্রন্থ | কবিতা অঞ্চল - ১ |
একটি চিঠি!
কত শত শব্দরা মাখামাখি করে শেষ পর্যন্ত দেউলিয়া
একটি উড়নচন্ডি তর্জমাহীন অনুভুতি
মটরগাড়ীর চাকার গোৎ গোৎ শব্দের মত পায়চারি
অনুভুতির তেল পুড়িয়ে শেষে কিছু হলো না।
অথচ পাদটীকায় লেখা “শূণ্যতার ইতিহাস”
ইতি বলে সৎকার সব অনুভুতিই নিমেষেই,
কারো কারো নামটি পড়া হয় না আর।
আবার ফিরে যাই “প্রিয়” সম্ভাষনে
সেই একটি চিঠি!
