কবিতা রজনীগন্ধা
কবি জীবনানন্দ দাশ
3.6/5 - (8 votes)

এখন রজনীগন্ধা-প্রথম-নতুন-
একটি নক্ষত্র শুধু বিকেলের সমস্ত আকাশে;
অন্ধকার ভালো বলে শান্ত পৃথিবীর
আলো নিভে আসে।

 

অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো;
রজনীগন্ধার ফুলে মৌমাছির কাছে
কেউ নেই, কিছু নেই, তবু মুখোমুখি
এক আশাতীত ফুল আছে

guest
0 Comments
Newest
Oldest Most Voted