কবিতা এয়া-১৬
কবি জুননু রাইন
কাব্যগ্রন্থ এয়া
5/5 - (1 vote)

ভেবেছিলাম কোনো এক রাস্তার চায়ের দোকানে
তোমার পাশে বসব। আমাদের একপাশে বসবে নীরবতা
অন্যপাশে সবুজ, তোমার চোখ দু’টোতে নদী থাকবে
ভালোবাসার জল থাকবে, ঢেউ থাকবে…
আমার জোয়ার-ভাটায় তোমাকে ডানে-বাঁয়ে টানব
কিন্তু তুমি তখনও আমার পাশেই থাকবে
পায়ের বুড়ো আঙুলের নখে নরম মাটি খুঁড়বে,
সামনের শূন্য পথের দিকে তাকিয়ে আরও বহু দূরে
তোমাকে রেখে দিয়ে, আমার পাশেই বসে থাকবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted