| কবিতা | অপেক্ষমান যাত্রী |
| কবি | জহুরুল ইসলাম |
| কবিতার বিষয় | বিরহ |
নির্জণ দ্বীপের ভিতর বৃষ্টি ঝরে,
কাটে নির্ঘুম সারারাত।
সমুদ্রের গর্জণ ভেসে আসে অবিরত।
অমাবশ্যার রাত,
চিরকাল অমাবশ্যা অমল আকাশে।
অপেক্ষমান ট্রেনের যাত্রীর মতো সময় কাটে-
ইচ্ছেগুলো-
সুতা কাটা ঘুড়ির মতো-
এভাবে উড়তে উড়তেই উড়াল দেবে একদিন।
সেদিন পায়ের তলা সমুদ্র এসে ধুয়ে দেবে।