কবিতা স্বজনের প্রতীক্ষা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ৩০/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

শৈশবকালে হারিয়ে যায়
অনেক ছেলে মেয়ে,
আসবে কবে আপন ঘরে
স্বজন থাকে চেয়ে।

হারিয়ে গেছে সেই জনেরা
আসে না কভু ফিরে,
স্বজন তরে থাকেন শুধু
স্মৃতি এটুকু ঘিরে।

তাদের সাথে দেখা করতে
মনে ইচ্ছে করে,
সেই কথাটা মনে হলেই
অঝোর ধারা ঝরে।

চলে গেছে যে সবার থেকে
অনেক বেশি দূরে,
তাকে দেখতে পেলে স্বজনে
হৃদয় খানা ভরে।

সম্ভব না দেখা করে তো
অচিন পুরে ভাই,
সেথায় গিয়ে দেখা করাই
কারো সাধ্য নাই।

৫+৫/৫+২ মাত্রা বৃত্ত ছন্দ

guest
0 Comments
Newest
Oldest Most Voted