কবিতা মোটা বউ
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৩/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

বউটি তাহার অতি মোটা জায়গা হয় না খাটে
শোবার কালে বিবাদ লাগে নিত্য দিনের রাতে।
ছোট্ট তাদের খাটটি রে ভাই আঁটবে পাতলা মানুষ,
কে যেন রে বাতাস দিয়ে ফুলে রাখে ফানুস।

ঘুরে শোবার কালে স্বামী খাটটি থেকে পড়ে
ঘুমের ঘোরে হঠাৎ করে খাটটি চেপে ধরে।
মোটা হওয়া অতি জ্বালা সব কাজেতে কষ্ট,
শোবার কালে রাতে বেলা হয় যে ঘুম ভাই নষ্ট।

মোটা মানুষ অনেক লোকে ভালো লাগে নারে
অবজ্ঞা নয় মানুষ সেযে ভালোবাসো তারে।
সব সময়ে বেশি খাবার নিজে নিয়ে খেতে
হাতির মতো হেলে দুলে সদা চলে যেতে।

ছোট্ট ঘরে থাকা খাওয়া স্ত্রীর কষ্ট জ্বালা
কে দিলে রে দুখের ঘরে সুখের একটু আলা।
শোবার কালে পুরো খাটটি তাহার লাগে তবে
এমন মোটা মানুষ যে ভাই দেখি নি রে ভবে।

সুখের দুখে মোটা মানুষ সদা ভেবে চলে
কখন কি যে হয়ে যাবে নাহি আসে বলে।
সবাই মানুষ চিকন মোটা ভেদাভেদ নাই তোরে
সুখে দুখে সব সময়ে ধরো হাতটি জোরে।

৪+৪+৪+২

guest
0 Comments
Newest
Oldest Most Voted