| কবিতা | সাধ |
| কবি | ইরতিযা |
| সময় | ১১ জুন ২০২১ |
| উৎসর্গ | প্রিয় রি! |
| লিখার স্থান | চট্টগ্রাম |
তোমার একটু স্মৃতি থাকুক
কাজের ফাঁকে একটা আলসে দুপুর থাকুক
এমন সময় যদি বৃষ্টি নামে
একটু ভেজার সাধ জাগুক!
তোমার একটু ঘ্রাণ থাকুক
সোডিয়ামের ছায়ায় চোখের জল ম্লান থাকুক
হঠাৎ তুমি কুড়িয়ে পেলে রোদ্দুর
তোমার মনে একটুখানি বিষাদ জাগুক!
তোমার আমার অমিল থাকুক
শহরের ধুলোয় যত্নে রাখা নকশি রুমাল থাকুক
তবুও এই ফিনকি জোছনায়
তোমার মনে ভালোবাসার বাষ্প জাগুক!