কবিতা শহর
কবি ইরতিযা
সময় ১০ মে ২০২১, সন্ধ্যা ৭ টা ২৪ মিনিট
উৎসর্গ প্রিয় রি! সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি।
লিখার স্থান চট্টগ্রাম
4.3/5 - (3 votes)

এই শহর আমাদের যা দেয় তা প্রতিনিয়ত দ্বিগুণ করে ফিরিয়ে নেয়।
এই শহরের বুকে আমাদের লুকছাপ দেওয়া কষ্টগুলো এ-গলি ও-গলি করে আবার আমাদের বুকে এসে হানা দেয়।

তবুও ফোনে রং নাম্বার কিংবা স্টেশনের ভুল প্ল্যাটফর্ম অতিক্রম করে আমরা হাতড়ে ফিরে আসি এই শহরের কোলে
এই শহরের ফুটপাতে হাটুজল
না বলে কয়ে আসা আষাঢ়ে ঝড়
সব যেনো জ্বলজ্বল করে জ্বলে রাতের নিয়নে।

এই শহরে কেউ মেঘ হয়ে আসে কেউ শ্রাবণ হয়ে ফেরে,
কেউ কেউ খুঁজে ফিরে
কি হবে?
কি হওয়া যায়?
খুঁজতে খুঁজতে বেলা ফুরায়
খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলে নির্জনতায়।

তবুও এই শহরে কেউ অপেক্ষায় থাকে বৈশাখের ঝড়ো সন্ধ্যার
যদি উড়িয়ে দেওয়া যায় সমগ্র দুঃখ তার!
যদি নিমিষেই শুষে নেওয়া যায় জোছনায় ভেজা চেনা ঘ্রাণ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted