কবিতা ক্ষুধা
কবি ইনামূল ভূঁইয়া
সময় ২৭ নভেম্বর,২০২১
উৎসর্গ আমার ফুটপাতবাসী ভাই ও বোনদের জন্য
লিখার স্থান পশ্চিমবঙ্গ, বাঁকুড়া
সম্পৃক্ততা কষ্ট মানুষকে পরিবর্তন করে দেয় আবার মেরেও ফেলে
2/5 - (1 vote)

এই বাবু তুই ভাত দে দুটি
আজ তো মোদের লঙ্গর ছুটি,
খিদের চোটে বিড়াল উঁকি
তোরা বাবু হবি রে সুখী।

চোখের পানি গড়িয়ে পড়ে
মুখ হাত কালি কাজের তরে,
জীর্ণ পোশাক মোদের দেহে
এই বাবু তুই ভাত দিয়ে দে।

মা বাপ নাই মোদের মাঝে
রাস্তায় ঘুমায় আমরা সাঁঝে,
কুকুর বিড়াল কাড়াকাড়ি ভাত
নেই যে মাথায় কোনো ছাদ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted