| কবিতা | সিদ্ধার্থ |
| কবি | প্রদীপ চৌধুরী, হাংরি প্রজন্ম |
| কাব্যগ্রন্থ | জেব্রা নং ২ |
| সম্পৃক্ততা | হাংরি আন্দোলন |
| কবিতার বিষয় | রাজনৈতিক |
চূড়ান্ত বিস্ফারিত তোমার ভ্রুণ বেআইনিভাবেই আমার হাতের মধ্যে
নেশায় আবার ফাটে । আমিই আমার শিকড় এবং খাদ্য আমিই মাটিপৃথিবীর
নোনাজল, আমিই গাঁজা, আমাকেই খাই, দেখো আমার সবুজ শরীরের মেরুণ হাত-পা,
মেরুণ চোখ, মেরুন তলপেট এবং ফ্যাকাশে লিঙ্গ
হলুদ রক্তস্রোতে কি রকম পৎপৎ শব্দ করে ভালবাসার খিস্তি দিচ্ছে,
নতুন বারুদের গন্ধে ঝিমিয়ে আসছে শরীর, হয়ত জীবন…
