বাংলা কবিতা, মাতাল অনুভব কবিতা, কবি আলো মিত্র | কবিতা অঞ্চল
কবিতা মাতাল অনুভব
কবি আলো মিত্র, হাংরি প্রজন্ম
কাব্যগ্রন্থ উন্মার্গ নং ১
সম্পৃক্ততা হাংরি আন্দোলন
কবিতার বিষয় রাজনৈতিক
4.5/5 - (2 votes)

জানি না কিভাবে, অন্ধকার ছঁকে এলে, অসহায়
পাহাড় এক বুকের ভেতর ফঁড়ে ওঠে–স্থবির নিসর্গের
ম্লান হাসি শোনা যায় কখনোসখনো–ফুলে ওঠে
বেলুনের মতো জটিল নিশ্বাস পাঁজরের খাঁজ থেকে চাপা
স্রোত–
রক্তের চাপা অভিমানে ভিড় করে সারিসারি
অন্ধকার ঘিরে ধরে–চেপে ধরে অসহায় পাহাড়–
বিষণ্ণ মৃত্যুর বিষণ্ণ হলুদ চোখ
ডুবে যেতে যেতে
নদীর জলে ১ থোকা ফুল ও পচা শব
আকাশ, মানুষ, মানুষের স্নায়ুতন্ত্রী–উপদ্রুত জীবনের
উদাসীন চুল
হাওয়ায়–হাওয়ায়–
কে যে কোথায় গড়িয়ে যায়, কিভাবে
কোনো এক সকালে ভাটফুলের জঙ্গল দ্যাখে মানুষদানবের
ইস্পাতঋদয়
ভালোবাসার নীল স্রোতের মধ্যে নিজেকে খুলে ফেলে
আমি অনুভব করি
জীবনমাতালের নেশা….

guest
0 Comments
Newest
Oldest Most Voted