কবিতা তাহার শূন্যতা
কবি হুযাইফা মুহাম্মাদ
Review This Poem

কে আমাকে বলেছিলো কবে
সুখপাহাড়ে সুখ কুড়োতে যাবে?
সমূহ অসুখ নানান বিসুখ ছেড়ে
সুখের দেশে সুখীর বেশে রবে।

কে আমাকে বলে ছিলো কবে
আমায় যখন তোমার করে নিবে,
তোমার যত বিষাদ বিষন্নতা
আমার ছোঁয়ায় সবযে যাবে উবে।

কে আমাকে ভেসে ছিলো ভালো
কে আমাকে বলতো মনের কথা,
সুখ ভর্তি শহরজুড়ে আমার
অসুখ কেবল তাহার শূন্যতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted