কবিতা মাধবীলতা তোমাকে
কবি হিসানুর রহমান
লিখার স্থান চশমা হিল, চট্টগ্রাম
4/5 - (2 votes)

এইযে নিত্যপন্যের উর্ধ্বগতি, গুম, খুন, হত্যা
রোজকার কাগজে রক্তের ছোপ,
দূর্নীতির মশালে দূর্দন্ড প্রতাপে এগোচ্ছে
সব শুয়োরের দল।
এত এত বিষাক্ততা
অথচ বিশ্বাস করো মাধবীলতা
তোমার চলে যাবার থেকে ভয়াবহ
আর কিছু লাগেনি আমার।
জীবনটা এতই ছোট যে, তোমার প্রস্থানে
তাকিয়ে থেকেই আমি মরে যেতে পারি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted