কবিতা জুলুমের গায়ে চন্দ্রবিন্দু আঁকি
কবি হাসনাত আবীর অঙ্গন
সময় মে, ২০২৪
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় রাজনৈতিক
Review This Poem

আমি ফুরিয়ে যাই নি এখনও, আমি হারিয়ে যাই নি এখনও!
আমাদের নামের শেষ এপিটাফ লেখা হয় নি কখনও।
আমি সূর্যের হাসি, বর্ষার জল, কৃষকের দেখা স্বপ্ন!
আমারা হলাম লাল গোলাপের রক্তিম রুবি-রত্ন।
আমি এখনও শ্রমিকের ঘামে পাই পলাশের গন্ধ!
আমাদের বুকে কান পেতে শোনো লাল জিহাদের ছন্দ।

শোনো শোনো মহারাণী,
আমাদের দিন, আমাদের রাত এখনও আসার বাকি।
আমি প্রতিদিন জুলুমের গায়ে চন্দ্রবিন্দু আঁকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted