কবিতা চাইলেই, চলে যেতে পারো। চাইলেই চলে যেতে পারো!?
কবি হাসনাত আবীর অঙ্গন
সময় নভেম্বর, ২০২১
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় বিরহ
Review This Poem

কথা দিয়ে উড়ে গেছে একটি শালিক-পাখি।
তীব্র অভিমানে একদিন মরে গেছে হাস্নাহেনার গন্ধও।
তারপর মেঘের কাছে ছুটে গিয়ে পেয়েছি অ্যাসিড-বৃষ্টি।
সবশেষে স্বপ্নর কাছে গিয়ে-
বারবার ফিরেছি দুঃস্বপ্নের ছায়াছবি নিয়ে।

চাইলেই, চলে যেতে পারো।
চাইলেই চলে যেতে পারো!?

guest
0 Comments
Newest
Oldest Most Voted