কবিতা ফ্যানের গল্প
কবি হাসান রোবায়েত
Review This Poem

ভাতের কোরিওগ্রাফে কোনদিন আঁকা হবে না
ফ্যানের স্নান
চুয়ে পড়লেই একেকটা দুপুর
শেষবার শীত এলো বলে জানালাকে আগলে দেওয়া
পথের ফাঁকা চিহ্ন সমস্ত পায়ের দাগ
গাছগুলো হেঁটে হেঁটে পউষের জাল
দুই একটা রোদ লাগছে পাতায়

চটির উধাও থেকে হাত পাখা
ফিরে যায় ঝোলে
ফ্যানের গল্পকে দুপুর পড়াবে কেউ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted