| কবিতা | নুজহাত, মৌরিফুলের মর্ম বুঝেনি |
| কবি | হাসান রাব্বি |
| সময় | ২২ জুলাই, ২০২০ |
| লিখার স্থান | নোয়াখালী |
বৃত্ত থেকে দূরে – বুনোফুলের বনে – হাঁটতে যদি সাথে – মৌরিফুলের মর্ম তুমি – স্পর্শ পেতে। হাত বাড়িয়ে দেখো – শ্রাবণ ধারার কাছে – গোপন বাতাস নিরব বনে পাহাড় বাইতে জানে।
একদিন মেঘ – ঝরে পড়ে ঘাসে – সবুজে মাতে প্রাণ – বুকে মাঝে সরাইখানা – ঝকঝকে রৌদ্দুর। নিরাপত্তার লোভে – ভুল সময় নিঃস্ব হলে – ডুমুরাক্রান্ত হয়ে।
তুমি এক অদ্ভুত খাঁচা। তোমার রূপ-রাজপ্রাসাদ খাঁ খাঁ। পাখিদের সংসারে তুমি শূন্য, তোমার কল্পিত ডানা খসে গেছে অহংকারে।
