কবিতা মেঘ
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ নন্দিতা প্রকাশ
সময় ফেব্রুয়ারি ২০১৮
উৎসর্গ নন্দিনী
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

মেঘ

দলছুট এক ছোট্ট মেঘ
থমকে ছিলো জানলাটায়
সঙ্গিদের দূরন্ত বেগ
ঠিক যেরকম মিছিল যায়

মেঘের পায়ে সোনার নুপূর
বাজিয়ে শোনায় নিত্যদিন
আলসে মাখা উদাস দুপুর
খুনসুটি তার অন্তহীন

মেঘ বলে সামান্য জল
নাইবে কি তোমার পাড়া
আমার বাড়ি মফস্বল
আমার চাই শ্রাবণধারা

ছোট্টবেলার ভেজা দুপুর
মেঘবালিকার বন্ধু নয়
তার কাফেলা অনেক দূর
সবার মতোই স্মৃতিময়

guest
0 Comments
Newest
Oldest Most Voted