কবিতা বৈপরীত্য
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় ডিসেম্বর ২০১৮
উৎসর্গ সোহেলীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বৈপরীত্য

আমি ঘামলে, সে কাঁপে শীতে,
বৃষ্টি নামলে সে নিদাঘে হারায়।
তার যত অস্ত্র আমার বিপরীতে,
দ্বৈরথ জমে ওঠে মনের পাড়ায়।

জলে নামলে, ঠাঁয় বসে থাকে তীরে
যতো কাছে চাই ততো দূরত্ব বাড়ায়।
মোহনা ভাসায় সে কুমিরে কুমিরে,
আমি ভেসে যাই বহুদূর খরস্রোতায়

প্রখর দগ্ধ দিনে যদি চাই হাওয়া,
আধিপত্যবাদী যায় জানলা দিতে।
তার কাছে হয় না এতোটুকু পাওয়া,
দুটি কাল দুজনের এক শতাব্দিতে..

তুষারাবৃত হিম হিম শীতল মেরুতে,
যদি চাই তার কাছে একটু উষ্ণতা।
দগ্ধ করে “ইভিল উইন্ড” খ্যাত লু’ তে
হস্তগত বিরোধী দমনে শত তৎপরতা

বয়স যখন বলে, চলো সাবধানে,
নুন কম, চিনি কম শোনো নীতিকথা।
যদি বলি বামে চলো, সে চলে ডানে,
শোনেনা সে জীবনের বাধ্যবাধকতা

guest
0 Comments
Newest
Oldest Most Voted