কবিতা বাংলা
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনকাল ⚪ কথন প্রকাশন
সময় মে ২০১৬
উৎসর্গ ভাষা শহীদদের
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বাংলা

রাষ্ট্রিয় বিধির গোলকধাঁধা,
ঠিকানা হারিয়ে কাতরাই,
বাংলা বোলে এলেই বাধা,
হাতে হাত রেখে দাঁড়াই

রবী নজরুল গান বেঁধেছেন,
একই কবিতা ও সুরে,
সূর্য এসে এক করে দেন,
বাসন্তী রোদ্দুরে

অ আ ক খ হাতেখড়ি,
একই সাহিত্য গানে,
ভাষার দাবিতে ঐক্য গড়ি,
বাংলা মায়ের অপমানে

সীমান্তরেখা টানলোই দাগ,
এক মাটি এক জমি,
জাত্যাভিমানী করলোই ভাগ,
বুক ভরা বসন্তপঞ্চমী

অর্জন আর উদযাপনে,
অপার আনন্দে হারাই,
দুর্যোগে ও মাহেন্দ্রক্ষণে,
বাংলা বাংলার পাশে দাঁড়াই

guest
0 Comments
Newest
Oldest Most Voted