কবিতা দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ
সময় ডিসেম্বর ২০১৪
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা এক শীতের সকালে হঠাৎ নন্দিনী শহর ছেড়ে চলে যাওয়ায়
কবিতার বিষয় প্রেম
Review This Poem

ত্রিপদী বিন্যাসে (–_–)

গানে আজ লাগছে না সুর,
সব কথাতেই খিস্তি খেউড়,
ডাকছেনা কোনো পাখি…

ফুটলোনা ফুল উঠলোনা চাঁদ,
জানি না কী অপরাধ,
ইচ্ছে হলো দুচোখ বন্ধ রাখি…

ছুটলোনা কেউ পিছু পিছু,
চুপকথা নেই হয়তো কিছু,
ওচোখে হলোনা চোখ রাখা…

বারেবারে সেই অপবাদ,
ব্যঞ্জনে নেই কোনো স্বাদ,
সব তাতে উটকো গন্ধ মাখা…

কেউ বাসলো না ভালো,
না হেসে চোখ পাকালো,
ডাকলো না এসো চাঁদে…

কেউ বললো না দোহাই
শুধু তোমাকে চাই
চিলেকোঠা আর ছাদে

guest
0 Comments
Newest
Oldest Most Voted