কবিতা চলো চলে যাই সূর্যে
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা⚪প্রিয়জন প্রকাশন
সময় জুন ২০২০
উৎসর্গ তাহাকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম
Review This Poem

চলো চলে যাই সূর্যে⚪হাসান মনজু

ভাবছি মঙ্গলে দেবো পাড়ি,
পৃথিবীর খুব নিকটে ও সাদৃশ্যে,
যুদ্ধ বিগ্রহের এই দুষ্টগ্রহ ছাড়ি,
তামাটে লাল গ্রহের ওই বিশ্বে

আমাকে যেতে বলে নেপচুন,
ভর এ পৃথিবীর সতেরো গুণ,
ক্ষুদ্র বুধেও গিয়ে কাজ নাই,
সূর্যের তাপে পুড়ে হবে ছাই,

চাঁদে কখনো কিনো না বাড়ি,
চাঁদে অভিকর্ষ বল এতো কম,
চাঁদের মানুষ খুবই অহংকারী,
ওরা লেংচেই চলে হরদম

ওদের পায়ে লাগে না মাটি,
নিত্য লম্ফ ছন্দে হাঁটাহাঁটি,
শুক্র বলে, বিলাবো প্রেম প্রীতি,
আমি প্রেমের দেবী আফ্রোদিতি

শোনো বৃহস্পতি তুঙ্গে তোমার,
ভাগ্যরেখায় লেখা রত্ন ভান্ডার ,
আমি তো নই ভাগ্যে বিশ্বাসী,
শনির ঠিকানা পেয়ে হাসি

ডেকেছে বামন গ্রহ প্লুটোও,
ও তো চাঁদের চেয়ে ছোট,
ভাবছি চলেই যাবো সূর্যে,
কিন্তু পৃথিবী থেকে বহু দূর যে..

guest
0 Comments
Newest
Oldest Most Voted